ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোন যড়যন্ত্রই নির্বাচনকে ঠেকাতে পারবে না:আমান

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, কোন যড়যন্ত্রই নির্বাচনকে ঠেকাতে পারবে না। ২০২৬ সালে মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনুস সাহেবের ঘোষিত ফেব্রæয়ারী প্রথম অধ্যায়ে যথাসময়ে হবে আগামী সংসদ নির্বাচন। দুইটি দল চাচ্ছে না দেশে একটি শাস্তিপূর্ণ নির্বাচন হোক। কারন নির্বাচন হলে তাদের মাতাব্বরি থাকবে না। তাদের কোন যড়যন্ত্রই কাজে লাগবে না।

আজ সোমবার বিকেলে ঢাকা-আসনের বাস্তা ইউনিয়ন ৭,৮ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে বাঘাপুর স্কুল এন্ড কলেজের প্রাঙ্গনে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, যতবার আমি কেরাণীগঞ্জ থেকে সংসদ নির্বাচন করেছি, ততবারই শুধু পাশ করিনি,বাড়িয়েছি ভোটের ব্যবধান। ইনশাআল্লাহ এবারও লক্ষাধিক ভোটে নির্বাচিত হব। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বাসায় গিয়ে তোমাদের পিতা মাতাকে আমার সালাম জানিয়ে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য বলবে। তিনি আরও বলেন, একটি দল মসজিদে মসজিদে, বাসায় বাসায় গিয়ে ভোটের মাধ্যমে জান্নাতের টিকেট বিক্রি করছে, নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধান।

বাস্তা ইউনিয়নের বিএনপির সভাপতি মো ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা পুর স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো আলমগীর হোসেন, বাস্তা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক ও হাজী মো বাচ্চু মিয়া, স্থাণীয় ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মো ইসমাইল, ডাক্তার নাদিয়া শরিফ লিজা,বিএনপি নেতা কবির হোসেন,শাহরিয়া রাসেল শুভ্র, রফিক নেতা, জীয়া পরিষদের নেতা হারুন অর রশিদ,স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম, জাসাস নেতা সেফায়েত হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন