ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি তারুণ্যের উৎসব রোববার

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে তারুণ্যের উৎসব আগামী রোববার সকাল ১০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন।

গতকাল শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারুণ্যের উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এ সময় আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল আরেফিন, ছাত্র শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাশার, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মাদ, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং আয়োজক কমিটির সদস্য-সচিব ফাতেমা বিনতে মুস্তফা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের মধ্যে দক্ষতা, সামাজিক সচেতনতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লিন ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজন থাকবে। এছাড়া, তারুণ্যের উৎসব উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- নেতৃত্ব ও স্বেচ্ছাসেবা বিষয়ক প্রশিক্ষণ, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা, পুষ্টি ও খাদ্য বিষয়ক অলিম্পিয়াড, বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, আইন ও নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা, পরিবেশ বিষয়ক সচেতনামূলক কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ডাকসু এই উৎসবের সহ-আয়োজক হিসেবে রয়েছে।

নিউজটি শেয়ার করুন