ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

Link Copied!

পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার ভোররাতের কোনো এক সময় গান পাউডার অথবা পেট্রোল ব্যবহার করে আগুন দেওয়া হয় বলে ধারণা করা হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আগুনের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।”

ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক তাফাজ্জল হোসাইন ফরিদ,সেক্রেটারি অধ্যাপক জহুরুল হক সহ একটি টিম। বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার এবং ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন