ঢাকার কেরাণীগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ( জিআইএস – ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কতৃক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রধিকার নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া।
কেরাণীগঞ্জ রাজেস্ব সার্কেল(মডেল) সহকারী ভূমি কমিশনার জান্নাতুল মাওয়া এর সভাপতিত্বে আলোচক ছিলেন জি.আই এস স্পেশালিস্ট মো কামরান খান। ঢাকার কেরাণীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) এর আয়োজনে এসময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, কেরাণীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মন্ডলী,কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি,সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।


