ঢাকাSaturday , 22 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামী নির্বাচনের মাধ্যমে নতুন ইতিহাস রচিত হবে : জামায়াত আমির

বরিশাল ব্যুরো
November 22, 2025 4:57 pm
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে।
আজ শনিবার বরিশালের ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির সতর্ক করে বলেন, ‘বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।

ডা. শফিকুর রহমান কারও রক্তচক্ষুর তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনে অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সম্মেলনে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়কসম্পাদক রফিকুল ইসলাম জামালসহ অনেকে।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন