ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে :আমান

Link Copied!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।

সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের বিকাশ ঘটে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এটাই অতীতে হয়ে়ছে এবং বর্তমানেও হবে। গণতন্ত্রে যদি ফিরে যেতে হয় তাহলে নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।
আজ বুধবার সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উ”চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান আরো বলেন, যুগে যুগে ছাত্র-ছাত্রীরাই গণতন্ত্রের জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ৫২ এর ভাষা আন্দোলনে ছাত্র-ছাত্রীরাই ঐতিহাসিক ভূমিকা পালন রেখে ছিলো। সেদিন সালাম বরকত জব্বার মায়ের বাসা প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। ৬২ এর শিক্ষা অধিকার প্রতিষ্ঠা করার জন্য ছাত্র-ছাত্রীরাই ভূমিকা পালন করেছে। সেদিন ছাত্র নেতা ওয়াজ উল্লাহ মামুন শহীদ হয়ে়ছিল।

৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ হয়ে়ছিল ছাত্রনেতা আসাদ। তার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সফল গনঅভুত্থান। ৭১ এর মুক্তিযুদ্ধে কেরানীগঞ্জের কৃতি সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধে আটি ভাওয়ালের ১৯ জন শহীদ হয়ে়ছিল। ৯০ সালের গনঅভ্যুত্থানে ছাত্র-ছাত্রীদেরই ঐতিহাসিক ভূমিকা ছিল। সেদিন শহীদ হয়েছিল ছাত্রনেতা ডাক্তার মিলন। মিলনের রক্তের বিনিময়ে়েই গণঅভ্যুত্থান সফল হয়েছিল।

এই যে ছাত্র জনতার ২৪ এর গনঅভ্যুত্থান সেটা সফল হয়ে়ছে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে। এই ২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার একটি ক্ষেত্র পেয়েছি।

আটি ভাওয়াল উ”চ মাধ্যমিক বিদ্যালয়ে়র গভর্নিংবডির সভাপতি মনিরুজ্জামান সুমনের সভাপতিত্বে  ছিলেন আটি ভাওয়াল উ”চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হক, নাদিম হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী,সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, আরিফুর রহমান মিন্টু, তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন,কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,কেরানীগঞ্জ মডেল উপজেলা দলের আহ্বায়ক মহসিন কবীর,কেরানীগঞ্জ মডেল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল, মডেল উপজেলা জাসাসের মাহবায় শাফায়াত হোসেনসহ অন্যাঅন্যরা।

 

 

নিউজটি শেয়ার করুন