ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন সাবেক মেম্বার ও দুধর্ষ সন্ত্রাসী পিয়ার আলী নয়নের টর্চারসেলে নির্যাতন থেকে রক্ষা পাননি দক্ষিন কেরানীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা।
তার নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন পরি”ছন্ন ও জনপ্রিয় ছাত্রদল নেতা সজিব আহমেদ বাপ্পি সহ নেতা কর্মিরা বিভিন্ন সময় হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে।
মিথ্যা অপবাদ দিয়ে তুলে নিয়ে নির্যাতন করা হতো তার টর্চারসেলে।আওয়ামী লীগের বিভিন্ন মিটিং ও মিছিলে বিএনপি নেতাকর্মীদের যোগ দিতে বাধ্য করতো।
বিভিন্ন সময় বিএনপি নেতা-কর্মীদের টার্গেট করে নিযার্তন ও মিথ্যা মামলা দেয়ার ভয়ভিতী দেখিয়ে টাকা আদায় করতো ।
তিনি এলাকায় কায়েম করছিলো ত্রাসের রাজত্ব । কারনে অকারনে এলাকায় অবৈধ পিস্তল দেখিয়ে যে কাউকে গুলি করে মারার হুমকি দিতো এবং বলতো আমি কেরানীগঞ্জের কাউকে ভয় পাই না।
তিনি দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের বাসায় গুলি করে দাপট দেখিয়ে বলে আমি গুলি করছি কে কি করবে ।তার হুমকিতে দক্ষিন কেরানীগঞ্জে বিএনপি কোন মিটিং মিছিল করতে পারেনি। তিনি পরিচ্ছন্ন ছাত্রদল নেতা সজিব আহমেদ বাপ্পির রিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক মিথ্যা মামলায় দিয়েছেন। তার চাঁদাবাজি ও নির্যাতনের ভয়ে থাকতো নেতা কর্মীরা।
তার অপকর্মের বিচার চান দক্ষিন কেরানীগঞ্জ থানার বিএনপি নেতাকর্মীরা ।


