ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারভোগ বিএনপির প্রচারণা ও আনন্দ মিছিল রুপ নিলো জনসমুদ্রে

Link Copied!

মাঘের সকাল শীতে জুবুথুবু লোকালয়। সকাল সকাল ঘর থেকে বের হওয়া যেন এক যুদ্ধে নামা। তবে আজ লৌহজংয়ের মানুষ দেখলো এক নজিরবিহীন দৃষ্টান্ত  শীতের সব জীর্ণতাকে উপেক্ষা করে কুমারভোগের ওয়ার্ডে ওয়ার্ডে  জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ।নবীন-প্রবীন,কিশোর বৃদ্ধ,নারী সবাই মিলেমিশে একাকার। এ যেনো আরেক নতুন বসন্ত। এ মিলনমেলা জনস্রোতে রুপান্তরিত হয় কুমারভোগ থেকে মাওয়া সড়ক।

এক পর্যায়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জড়ো হয় মাওয়া চৌরাস্তা কবরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গণে । সব নেতাকর্মী উপস্থিত হলে কিছুদিন আগে হারিয়ে যাওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ যে সমস্ত নেতকর্মী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের বিদেহী আত্মার জন্য জন্য দোয়া করা হয়,সাথে যে সকল নেতাকর্মী অসুস্থ তাদের সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মাওয়া থেকে আনন্দ মিছিলের যাত্রা শুরু হয়।

মিছিলটি মাওয়া প্রধান সড়ক অতিক্রম করে শিমুলিয়া বাজারে এসে সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে উঠে কুমারভোগের জনপথ ও অলিগলি।

এসময় দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-২ আসনের ধানের শীষের কান্ডারি অ্যাড. আব্দুস সালাম আজাদের পক্ষ হতে লিফলেট বিতরণ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মিছিল শেষে শিমুলিয়া বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তারা বলেন, আগামীর নেতৃত্ব ও এলাকার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।

শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন