ঢাকাFriday , 30 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে ১৭ দিনও বাসায় থাকতে পারিনি : এড.আব্দুস সালাম আজাদ

মোঃ রাকিব শেখ
January 30, 2026 7:02 pm
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ – ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য এড.আব্দুস সালাম আজাদ বলেছেন.ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে ১৭ দিনও বাসায় থাকতে পারিনি। একের পর এক মিথ্যা মামলায় বারবার কারাবরণ করেছি,দুইবার গুলিবিদ্ধ হয়েছি কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি।দল আমাকে চূড়ান্ত নমিনেশন দিয়েছে আমি আপনাদের ভোটে জয়যুক্ত হলে সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে মুন্সীগঞ্জ এর লৌহজং উপজেলার কুমারভোগের ইউনিয়নের অন্তর্ভুক্ত পুনর্বাসন আর এস-৩ থেকে নির্বচানী প্রচার শুরু করেন মুন্সীগঞ্জ – ২ আসনের বিএনপির মনোনীত সদস্য এড.আব্দুস সালাম আজাদ। এরপর সেখানে স্বল্প সময়ে তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার কখা শোনেন। এরপর তিনি কুমারভোগের পুনর্বাসন আর এস-৩ থেকে বের হয়ে চলে আসেন কুমারভোগের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আরেকটি উঠান বৈঠকে এবং কিছু সময়ের জন্য স্বল্প সময়ের জন্য কিছু কথা তুলে ধরেন।কুমারভোগ ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এই উঠান বৈঠকের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান ও কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু ।

এ সময় এড.আব্দুস সালাম আজাদ বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলিীগের সময় থানার ওসিরা ছিল আওয়ামীলীগের সভাপতি আর তদন্ত অফিসার ছিল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আর সাধারণ মানুষ ছিল তাদের হাতের পুতুল যখন যাকে যেভাবে নাচানো যায় ঠিক সেভাবেই নাচিয়েছেন। আমরা যদি ক্ষমতায় যাই সবার আগে এই স্বৈরাচারী ব্যাবস্থা ধ্বংস করবো। যেখানে কেউ কারো শাসক হবে না , হবে একে অপরের সেবক। একটি সার্বভৌম রাষ্ট্রকাঠামোর মূলে রয়েছে জণগণ । আমরা সেই জণগণদের তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝিয়ে দিতে চাই।

তিনি বলেন আমাদের মুন্সীগঞ্জ – ২ আসনে আধুনিক কোন চিকিৎসাব্যবস্থা নেই সামান্য হাত ভাঙলেও ছুটে চলে যেতে হয় ঢাকায়। আবার অনেক মুমুর্ষ রোগী যারা কিনা ঢাকায় যাবার আগেই ঢাকার রাস্তায় তীব্র যানযটে পরে অ্যাম্বুলেন্সেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাই এখানে একটি মেডিকেল কলেজের আবশ্যিকতা তিনি তুলে ধরেন এবং বলেন আমাদের সরকার যদি ক্ষমতায় আসে এবং যদি আমাকে নির্বাচিত করেন তাহলে  আমি আপনাদের মনোনিত সংসদ সদস্য হয়ে এগুলো সরকারের নিকট তুলে ধরতে চাই। একই সঙ্গে তিনি বলেন শেখ হাসিনা কথায় কথায বলতেন দেশে নাকি কোনো গরীব নাই। তাহলে আজকে সমাজ ব্যাবস্থা এমন কেনো সামন্য কটা টাকার জন্য এত হানাহানি মারামারি কেন, মানুষ কেন আজ এত দূর্ভিক্ষে।

এ সময় তিনি আরও বলেন মাদক আজ পুরো নগরীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে মাদকের টাকার জন্য সন্তান বাবা মায়ের সাথে খারাপ আচরণ করছে এমনকি কটা টাকার জন্য খুন করতেও দ্বিধাবোধ করছেনা। এই মাদকের করাল গ্রাস থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। আমাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষাব্যাবস্থা এবং খেলাধুলার মাধ্যমে মানসিক প্রশান্তি দিয়ে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।

তিনি আক্ষেপ করে বলেন মুন্সীগঞ্জ – ২ আসনের সর্বাত্মক ভয়াল রুপ হলো নদী ভাঙন বাংলাদেমের সর্বত্র আমাদের এলাকার মানুষ ছড়িয়ে ছিটিযে রয়েছে কারণ তাদের পৈতৃক নিবাস পদ্মার ভয়াল গ্রাসে বিলীন করে নিয়েছে। তাদের মৃত্যু পর্যন্ত একটা যন্ত্রনা মাথায থাকে বাবার ভিটায় শেষ নিঃশ্বাসটুকু ফেলানোর জায়গা নেই। অথচ পদ্মা সেতু হওয়ার পরও আমাদের স্থায়ী বাধ আলোর মুখ দেখেনি আমাকে যদি আপনারা নির্বিাচিত করে সংসদে পাঠান তাহলে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যেন পদ্মা তীরবর্তী এলাকায় স্থায়ী বেড়িবাধ নির্মাণ করা হয় এবং আর একটি পরিবারকেও যেন ভাঙনে গৃহহীন হতে না হয়।

সবশেষ তিনি বলেন, সবাই যেন ১২ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয় এবং ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করে।

এ সময় তার সাথে ছিলেন জেলা এবং বিএনপির উপজেলার বিএনপির নেতাকর্মীবৃন্দ। এবং কুমারভোগে  নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন পরিণত হয় ধানের শীষের গণজোয়ারে ।

নিউজটি শেয়ার করুন