আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ ই ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নড়াইলে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখা কার্যালয়ে (আলাদাতপুর) নড়াইল ১ ও ২ আসনের ১১ দলীয় ঐক্য জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার সভাপতি আতাউর রহমান বাচ্চু ( নড়াইল ২) ও সাধারণ
সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ( নড়াইল ১) সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ডা.খান আব্দুস সোবহান সহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর আমীরের আগমন ও সার্বিক বিষয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোট ( দাঁড়ি পাল্লা) প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান,১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনী প্রচারের কাজে
আগামী কাল ৬ ই ফেব্রুয়ারী( শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বেলা ২ টা নাগাদ নড়াইলে এসে পৌছাবেন,তার এই আগমন উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। আইনশৃঙ্খ লা বাহিনীর পাশাপাশি আমাদের তিনশ স্বেচ্ছাসেবক মাঠে থাকবে।তাদের বিশেষ পোশাক দেয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, তাঁরা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন, প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আমরা আশা করছি, বিকাল চারটার মধ্যে আমরা সমাবেশ শেষ করবো।


