ঢাকাTuesday , 10 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে সুশেন চন্দ্র সরকার (৫৭) চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় ত্রিশাল থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।

নিহত সুশেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামের স্বর্গীয় রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চালের ব্যবসা করে আসছিলেন।

এর আগে গত সোমবার রাত ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত নিহতের চালের গোডাউনে এই ঘটনা ঘটে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত খুনিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন