ঢাকাWednesday , 11 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুরে নিরাপত্তায় থাকছে ৮ হাজার আইন শৃঙ্খলাবাহিনী

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার তিনটি সংসদীয় আসনে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ তিনটি আসনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৮ হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনী।

ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ৪১৮টি ভোটকেন্দ্রে ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনে থাকছেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলার ৩ টি আসনের ৪১৮টি কেন্দ্রের মধ্যে ১৪০টিকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে থাকবে বাড়তি নজরদারি। প্রতিটি ভোট কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্বক্ষণিক ভোট কেন্দ্রগুলোর মনিটরিং করা হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, সিসিটিভির পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে ১৩৪টি অনলাইন বডি ক্যামেরা এবং ১৩২টি অফলাইন বডি ক্যামেরা। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

নির্বাচনের সার্বিক বিষয়ে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। জেলার তিনটি আসনে ৮ হাজারের অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রতিটি ভোটকেন্দ্র সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

 

 

নিউজটি শেয়ার করুন