ঢাকাTuesday , 11 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহার রড দিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

নগর প্রতিদিন
October 11, 2022 7:26 pm
Link Copied!

:: মো. হারুন অর রশিদ ডেমরা ::
ডেমরায় পূর্ব শত্রুতার জেরে জুবায়ের আহমেদ (২২)কে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে পশ্চিম বক্সনগর ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা লোহার রড ও লাঠি দিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে জুবায়েরের ফাঁটা ও থেতলে যাওয়া মাথায় ৫টি সেলাইসহ চিকিৎসা দেওয়া হয়েছে। জুবায়ের একজন কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগীর দুলাভাই মো. নুরুজ্জামান শাওন সোমবার রাতেই অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে ডেমরা থানায় লিখিত অভিযোগের মাধ্যমে মামলার আবেদন করেন। অভিযুক্তরা হলো স্থানীয় মো. পিন্টু (৩৮), আলম মিস্ত্রীর ছেলে মো. মুন্না (২৫), মো. জয়নালের ছেলে মো. রাসেল শেখ (২৫), মো. মিজান (২৬) ও আলামিন (২৬)।
অভিযোগকারী শাওন বলেন, কাজ থেকে বাসায় ফিড়ে জুবায়ের বাসা থেকে নিচে নামতেই অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের মধ্যে আলামিন কয়েকদিন আগে যাত্রাবাড়ী থানায় ৩শ বোতল ফেনসিডিলসহ আটকের মামলায় আসামি হিসেবে গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে আছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন