ঢাকাThursday , 26 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে ২৫ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

Link Copied!

নীলফামারী জেলায় ২৫ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা সদরের ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয় চত্বরে এই সাইকেল বিতরণ করা হয়।

সরকারের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় এসব বাইসাইকেল বিতরণ করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।

বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন প্রধান অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।

ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল ইসলাম, ইউএসএস এর কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার, আব্দুর রউফ, ওমর ফারুক প্রমুখ।

ইউএসএস এর কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার জানান, সদর উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে। তারা সকলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়ছে। মেয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝড়ে পড়া ও বাল্য বিবাহ রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিদ্যালয়ে যাতায়াত সুবিধাসহ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে এসব শিক্ষার্থীর।

নিউজটি শেয়ার করুন