ঢাকাSunday , 1 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে সরকার চিন্তিত: শ্রম প্রতিমন্ত্রী

Link Copied!

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইরানের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল জনগোষ্ঠী বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তাদের নিয়ে সরকার চিন্তায় রয়েছে।

তিনি বলেন, তবে এ বিষয়টি নিয়ে আমি আশ্চর্য হয়েছি। কারণ আমাদের আগে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করেছেন। এ ঘটনায় প্রবাসীদের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে আগে থেকেই নির্দেশনা দিয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সঙ্গে কানেক্ট করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত আমাদের কাজ দেশের যে সকল নাগরিক মধ্যপ্রাচ্যে রয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা। তাদেরকে সচেতন ও সতর্ক করা।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের দেশের কোন নাগরিকের উল্লেখযোগ্য বড় কোনো ক্ষতি হয়েছে, সেই রকমের কোন খবর পাওয়া যায়নি। তবে কুয়েতের এয়ারপোর্টের একটি ড্রোন হামলায় আমাদের দেশের চার জন আহত হয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এছাড়া দুবাইয়ে আমাদের প্রধান পরামর্শকের বাসায় মিসাইল আক্রমণে কিছু একটা ঘটেছে তবে তিনি অক্ষত অবস্থায় রয়েছেন।

তিনি আরও বলেন, গতকাল রাতে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ ফ্লাইটের প্রায় সাড়ে ৮০০ মানুষকে আমরা থাকার ব্যবস্থা করে দিয়েছি। আজকের পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু জায়গায় ফ্লাইট চলাচল করতে পারে। তবে আমরা আমাদের নাগরিকদের বলতে চাই, সময়ের চেয়ে, অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কাজেই যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হবে। সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে।
তিনি মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্য করে বলেন, যে সমস্ত এলাকায় সামরিক স্থাপনাগুলো রয়েছে সে সকল এলাকাগুলো থেকে একটু দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি দেশের ডকুমেন্টগুলো হাতে রাখা। এছাড়া তারা যদি বড় কোন সমস্যা সম্মুখীন হয় তাহলে আমাদের দূতাবাসগুলো কিছু হটলাইন চালু করছে সেখানে যোগাযোগ করা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।

পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এর আগে প্রতিমন্ত্রীকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন