ঢাকাMonday , 2 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

Link Copied!

নরসিংদীর দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ৯ প্রকারের খাদ্য সামগ্রী।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যে প্রধান অতিথি ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, একটি পরিবারে প্রতিবন্ধী থাকা কতটা কষ্টের সেটা সে পরিবার তথা বাবা-মা ই জানেন। বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে বাবা মায়ের অনুপস্থিতিতে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের একটা ঠিকানা থাকে। সে জন্য প্রতি জেলায় একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে, এ জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘদিন যে অগণতান্ত্রিক মাফিয়া সরকার ক্ষমতায় ছিল, নির্যাতিত নিপীড়িত প্রতিবন্ধীদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। লুটপাট, দুর্নীতি-ই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। নির্বাচনী ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল দুস্থ অসহায়দের সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন