ঢাকাWednesday , 12 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের প্রধান ফটকে তালা দিল বখাটেরা

নগর প্রতিদিন
October 12, 2022 7:03 pm
Link Copied!

:: প্রতিনিধি, পাথরঘাটা ::
স্কুলের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ঝুঁকি নিয়েই দেয়াল ও লোহার গেট পার হয়ে স্কুলে আসা যাওয়া করে কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিন এমন চিত্র দেখা যায় বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের মাছের খাল প্রাথমিক বিদ্যালয়ে।

প্রতিদিনের মতো আজ বুধবার ছুটির সময়ে সরেজমিন এমনই দৃশ্য দেখে গেছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার থেকে তারা এভাবেই দেয়াল ও গেট টপকে স্কুলে আসা যাওয়া করছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া জানায়, স্কুলের গেট তালা বদ্ধ থাকায় তারা এভাবেই এসে ক্লাস করছে প্রতিদিন।

স্থানীয়রা জানান, এলাকার কিছু বখাটে তালার মধ্যে সুপার গ্লু ঢুকিয়ে দেওয়ায় শিক্ষার্থীদের এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে। বখাটেরা প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে এলাকার কেউই মুখ খুলতে রাজি নন।

মাছের খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিপা হালদার জানান, আমাদের স্কুলে কোন চতুর্থ শ্রেণির কর্মচারী নেই। স্কুলে নিরাপত্তার জন্য সবকিছু করতে হয়। স্কুল ছুটির পর এখানে বিভিন্ন ধরনের অপকর্ম হওয়ার আলামত পাওয়া যায়। এজন্য প্রতিদিন স্কুল ছুটির পর গেটে তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই।

স্কুলের প্রধান শিক্ষিকা সেলিনা খানম জানান, এর আগেও কয়েকবার স্কুলের নিরাপত্তা প্রাচীর ও গেট ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এলাকার কিছু বখাটে মাদকসেবীরা প্রায়ই এমন ঘটনা ঘটায়। এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান সেলিনা খানম।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, স্কুলের নিকটে কিছু বখাটের বিরুদ্ধে শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে অতিশিগগিরই সমস্যা সমাধানের ব্যাবস্থা করছি।

নিউজটি শেয়ার করুন