ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধর

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফয়সাল আহমেদ  সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আতিকুর রহমান লিটনের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ।

জানা গেছে, মঙ্গলবার সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির উপস্থিতিতে বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে সেখানে যান বাংলা টিভির বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। অনুষ্ঠান শেষে ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাঞ্ছারামপুরের জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামের সামনে পৌঁছালে উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও উত্তর সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন হঠাৎ করে সাংবাদিক ফয়সাল আহমেদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে তিনি ফয়সাল আহমেদের ওপর অতর্কিতভাবে কিল-ঘুষি দিয়ে হামলা চালান এবং মারধর করে তাকে আহত করেন। এ সময় ভবিষ্যতে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ জানান, আমি সংবাদ সংগ্রহের জন্য অডিটোরিয়ামে যাই। অনুষ্ঠান যখন শেষ পর্যায়ে, তখন আমি বাইরে পৌর বিএনপির সভাপতি সাইদ ভাইয়ের সাথে কথা বলার মুহূর্তে আতিকুর রহমান লিটন পেছেন থেকে এসে আমার ওপর আক্রমণ করে। এসময় সে আমার মোবাইল ছিনতাই করার চেষ্টা করেন এবং আমাকে বেধরক মারধর করেন। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত আতিকুর রহমান লিটন সাংবাদিকদের বলেন, সাংবাদিক ফয়সাল আওয়ামী লীগের দোসর। এছাড়া সে আমার ফ্যামিলির বিষয় নিয়ে রিপোর্টিং করার নামে ডিস্টার্ব করেছে। এক পর্যায়ে তিনি নিজেকে নতুন সাংবাদিক বলে দাবি করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এয়াছিন বলেন, সাংবাদিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন