ঈদ এলেই বাংলাদেশের গ্রামে গ্রামে শুরু হয় বাহারি রকমের পিঠা তৈরির উৎসব।গ্রামীন নারীরা দলবেঁধে বাড়ির উঠানে উৎসবমূখুর পরিবেশে তৈরি করে নানা রকমের পিঠা।
এগুলোর মধ্যে অন্যতম হলো ফুল পিঠা, পাতা পিঠা, খাঁচের পিঠা ইত্যাদি। ঈদের কয়েক দিন আগে থেকেই শুরু হয় এ উৎসব। আত্মীয় -স্বজন ও প্রতিবেশীদের মঝে বিতরণ করা হয় এ পিঠা। এক সময়ে গ্রামে গ্রামে ব্যাপকভাবে এ ধরনের পিঠা তৈরি করা হলেও দিনে দিনে এমন পিঠা বানানোর প্রচলন কমে যাচ্ছে।
আধুনিকতার ছোঁয়ায় এ পিঠা তৈরির সাথে নতুন প্রজন্মের তেমন কোনো পরিচয় নাই বললেই চলে। তবে এখনও গ্রামের কিছু পরিবার ঈদকে সামনে রেখে এ পিঠা তৈরির রীতি ধরে রেখেছে। সম্প্রতি দেখা যায় ঈদকে সামনে রেখে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন গ্রামে নারীরা দলবেঁধে বাড়ির উঠানে বসে তৈরি করে যাচ্ছে নানা রকমের পিঠা।
পৌরসভার সাহাপুর গ্রামে পিঠা তৈরির সময় নারীদের সাথে কথা বলে জানাযায় তারা পারিবারিক ভাবে এ পিঠা বানানো শিখেছে। তারা জানান, পিঠা বানাতে চালের গুঢ়া, আটা, ময়দা ও খাবার রং ব্যবহার করে হয়। পিঠা তৈরির করার মূল উদ্দেশ্য হলো ঈদের সময় অতিথিদের আপ্যায়ন করা।


