ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Link Copied!

কুমিল্লার মনোহরগঞ্জে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার উন্নয়ন ফোরামের উপদেষ্টা আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে উন্নয়ন ফোরামের সভাপতি সিআইপি জসীম উদ্দীনের বাড়ি থেকে উপজেলার এগারটি ইউনিয়নে প্রায় ২০০০ হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ওই দিন উপজেলার এক হত দরিদ্র পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম পাঠান, উপজেলা জামায়াতে ইসলামি আমির হাফিজ নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আশরাফুল জামান মোল্লা, এসএম মনসুর আলম, জামায়াত ইসলামি মনোহরগঞ্জ শাখা ঝলম দক্ষিণ ইউনিয়ন আমির সাইফুল ইসলাম সালেহীন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর আলম মিজি, আবুল খায়ের, জহিরুল ইসলাম, পেয়ার আহমেদ, সাইফুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন