ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

Link Copied!

সাতক্ষীরা জেলায় আগামী ৫ মে থেকে ৫ জুন তারিখ পর্যন্ত আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে সময়সূচি (ক্যালেন্ডার) ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহের সময়সূচি (আম ক্যালেন্ডার) ঘোষণা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

এ সময় উপস্থিত ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ ।

জেলা প্রশাসন ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী আগামী ৫ মে ২০২৬ তারিখে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু (ভাঙা) হবে। এরপর ১৫ মে তারিখে হিমসাগর ও খিসরা, ২৭ মে তারিখে ল্যাংড়া ও ০৫ জুন তারিখে আম্রপালি আম সংগ্রহ (ভাঙা) শুরু হবে ।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে এ সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তবে, অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন