ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে নির্মাণ শ্রমিকদের র‍্যালি ও সমাবেশ

Link Copied!

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় নির্মাণ শ্রমিকদের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নিয়ে তাদের ন্যায্য অধিকার, কর্মস্থলের নিরাপত্তা এবং কল্যাণমূলক সুবিধা নিশ্চিতের দাবি জানান।

আজ শুক্রবার সকাল থেকে শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। পরে তারা র‍্যালি বের করেন, যা আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। ‘মে দিবস’ উপলক্ষে শ্রমিকদের বিশেষ র‍্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ, কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি মো.আব্দুর রাজ্জাক ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. আশিক সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল তালুকদার সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করারও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, আবাসন সুবিধা এবং বীমা ব্যবস্থার আওতায় আনার ওপর জোর দেন তারা।সমাবেশ শেষে আয়োজকরা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন