ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)” এর উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা কমিটির নবগঠিত পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ এলাকার বড় মাদ্রাসা সংলগ্ন স্থানে এ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শরিফ মিয়া (যুগ্ম সম্পাদক), আব্দুল হামিদ সেলিম (মেম্বার), মোহাম্মদ আরমান হোসেন (যুগ্ম আহ্বায়ক, যুবদল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ), মো. ফয়েজ আহম্মেদ শাহীন (সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ), মো.সাহিদ সিকদার সজিব (সভাপতি সুভাঢ্যা ইউনিয়ন),অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মো: আশিক সরদার (সাংগঠনিক সম্পাদক, ইনসাফ) এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নির্মাণ শ্রমিকদের জন্য বাসস্থান, কর্মসংস্থানে নিরাপত্তা, রেশনিং ব্যবস্থা চালু ছাড়াও নির্মান শ্রমিকদের মৌলিক অধিকারসমূহ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সমাজে শ্রমিকদের প্রতি স্বচ্ছতা প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সাধারণশ্রমিকদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনাও তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শ্রমজীবী ও মেহনতি মানুষের মানুষের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে ইতিবাচক মনোভাব পোষণ করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ।


