ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে হামে এক শিশুর মৃত্যু

Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৯২৬ জন রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের সংক্রমণ কিছুটা কমলেও এখনও ঝুঁকি কাটেনি। তাই অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন