ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গত ১৭ বছরে ফ্যাসিবাদীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল: অ্যাডভোকেট নিপুন রায় এম পি

Link Copied!

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শিক্ষার্থীদের অটো পাসের সুযোগ দিয়ে শিক্ষার মান ও প্রতিযোগিতামূলক সক্ষমতাকে দুর্বল করা হয়েছে।

বুধবার (১ জুলাই) কামুচান শাহ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ঢাকা-৩ আসার অন্তর্ভুক্ত পাঁচটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এক হাজারটি করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘একটি শিশু একটি গাছ, আগামী দিনের ভবিষ্যৎ’।

নিপুন রায় চৌধুরী বলেন, এবারের বাজেটে  বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে এবং বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে। তিনি জানান,  মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা কারিকুলামে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাল্টিমিডিয়া শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের আরও দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে নিপুন রায় চৌধুরী বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এ সমস্যা দূর করা সম্ভব হবে না। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি বিশুদ্ধ বাতাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, শিল্পপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং খালি জায়গাগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কামুচান শাহ স্কুল এন্ড কলেজ-এ নবনির্মিত আইসিটি ক্লাসের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন