:: এম অহিদুজ্জামান ডিউক বাউফল ::
পটুয়াখালীর বাউফলে এক মেধাবী স্কুলছাত্রী দুরারোগ্য বোনম্যারো ট্র্রান্সফারসহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে।
অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না ওই ছাত্রীর পরিবার। জানা গেছে, মোসা. আইরিণ আয়শা (১২) উপজেলার বগা ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী। তার বাবার নাম বাবুল খান।
বাবুল খান উপজেলার কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের বাসিন্দা। গত ২ মাস জটিল এ রোগটি নিয়ে ভুগছে। দীর্ঘদিন মেডিকেল ভর্তি ছিল সে। বিশেষজ্ঞ চিকিৎসক জানান, রোগ হতে মুক্তি পাওয়ার জন্য ২০ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন।
বাউফল হাসপাতালের বিছানায় শুয়ে সে আকুতি করে বলে আমি সুস্থ হয়ে পড়াশুনা করতে চাই। সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনারা আর্থিক সাহায্য করে আমাকে বাঁচতে সাহায্য করুন। যদি আপনাদের সহযোগিতায় আমি সুস্থ হতে পারি তাহলে আমরণ আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
বগা ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ জানান, আইরিণ আমার স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী। সে দুরারোগ্য রোগে ভুগতেছে। উন্নত চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে উঠবে।
এ ব্যাপারে আইরিণের বাবা বাবুল খান কান্না জড়িত কন্ঠে জানান, ‘আমি নিঃস্ব অসহায় যা অর্থকরী ছিল সবই আমার সোনামনির চিকিৎসার জন্য খরচ করছি।
আমার ধারে এ্যাহন কোন টাহা-পয়সা নাই। ক্যামনে আমার মাইয়্যার চিকিৎসা করামু। তাই সবার আছে আমার আকূল আবেদন, যে যা পারেন আমার মেয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।
আমার দুইডা মোবাইল নম্বর আছে মোবা-০১৭৫৮৮৬৯৩২০, বিকাশ-০১৪০০৯১৩৪১৮। কেউ যদি সাহায্য করে সে যেন দয়া করে আমার বিকাশ নম্বরে টাকা দেয়। যারা আমারে সাহায্য করবে আমি আজীবন তাদের কাছে ঋণী থাকবো।’


