ঢাকাMonday , 17 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিলুপ্তির পথে ধানের খইয়ের মোয়া

নগর প্রতিদিন
October 17, 2022 7:32 pm
Link Copied!

:: আবুল হোসেন গোয়ালন্দ ::
বিলুপ্তির পথে ধানের খইয়ের মোয়া। আগে গ্রাম গঞ্জে বিয়ে, সুন্নতে খাৎনাসহ নানা অনুষ্ঠানে ধানের খই ভেজে গুড় দিয়ে পাক দিয়ে পাল বাড়ি থেকে সাজানো নতুন (ডালা) পাতিল সাজিয়ে অনুষ্ঠানে যেতেন মুরুব্বিরা। এখন বিয়ে, সুন্নতে খাৎনায় যাওয়ার সময় হাতে আর সাজানো নতুন ডালা দেখা যায় না।

ধানের খইয়ের মোয়ার পরিবর্তে মিষ্টি, জিলাপিসহ নানা ধরনের মিষ্টান্ন দেখা যায়। আজ সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন জয়নদ্দিন সরদার পাড়া গ্রামে ফরিদা বেগম, ভানু বেগম ও সুফিয়া বেগমসহ কয়েক জন নারী গুড় ও ধানের খই মিশাতে ব্যস্ত সময় পার করেন। কেউ চুলায় গুড় জাল দিচ্ছে আবার কেউ খৈইয়ের মধ্যে থাকা দু একটি ধান বেছে পরিস্কার করছেন। তারা যাবেন দেবগ্রাম ইউনিয়নের চেনাপেঁচা গ্রামে নাতি জুবায়ের শেখের বিয়ের অনুষ্ঠানে। তাই গ্রাম বাংলার ঐতিহ্য বিয়ের অনুষ্ঠানে ধানের খইয়ের মোয়া তৈরি করেন।

জয়নদ্দিন সরদার পাড়া গ্রামের সুফিয়া বেগম বলেন, ধানের খইয়ের মোয়া তৈরি করতে অনেক ঝামেলা করতে হয়। এ জন্য মানুষ অনুষ্ঠানে আর এতো কষ্ট করে মোয়া তৈরি করেন না। বাজার থেকে মিষ্টি নিয়ে যান। আমরা নাতির বিয়ের অনুষ্ঠানে যাবো তাই বাড়ির ধানের খই দিয়ে মোয়া তৈরি করে নিয়ে যাচ্ছি।

উজানচর সাহাজদ্দিন মাতুব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন বিলু বলেন, বিয়ে, সুন্নতে খাৎনার অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্য ধানের খইয়ের মোয়া দেখা যায় না। মিষ্টি, জিলাপিসহ নানা ধরনের মিষ্টান্ন দিতে মেহমানদারি করা হয়। ধানের খইয়ের মোয়া দিয়ে বিয়ে বাড়িতে সকালে নাস্তা করা মজাই আলাদা।

নিউজটি শেয়ার করুন