:: মৌলভীবাজার প্রতিনিধি ::
রাজনগরে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে মৌলবাজার জেলার কুলাউড়া উপজেলায় এলাকায় এ ঘটনা ঘটে।
সাধুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে শিপন চৌধুরী সাংবাদিক গোলাম রব্বানীকে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে হত্যা করে।
তিনি একটি দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শহর এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা গোলাম রব্বানীকে বেধড়ক মারধর করে। তারা ইট দিয়ে তার মাথায় বিভিন্ন অংশ থেঁতলে দেয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, এ ঘটনায় নিহত যুবকের (বাবা) বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


