ঢাকাSaturday , 29 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

Link Copied!

পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় গলাচিপা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে শুরুতেই কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সহকারি পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। আরও উপস্থিত ছিলেন- গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন