ঢাকাTuesday , 1 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী আন্তরিক: সেনাপ্রধান

Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য খুবই আন্তরিক। তাঁর চেষ্টায় সরকারের সব সংস্থা সেনাবাহিনীকে আধুনিক করতে এবং ফোর্সেস গোল অর্জনে সব ধরনের সহযোগিতা করছে। সেকারণে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

আজ মঙ্গলবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ারিং সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

অধিনায়ক সম্মেলনে ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এবং ইঞ্জিনিয়ারসের সব ইউনিট অধিনায়ক এ সম্মেলনে অংশ নেন।

সেনাপ্রধান তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সবাইকে অবহিত করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন