ঢাকাMonday , 7 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশের সময় পেছাল

Link Copied!

সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা ছিল। কিন্তু কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১২ অক্টোবর প্রাথমিকে নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারা দেশের সব জেলার দুই ধাপের পরীক্ষা শেষ হয়।

মহাপরিচালক বলেন, এবার সারা দেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নভেম্বরে ফল প্রকাশ করে পরবর্তী ১৫ দিন নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য সময় দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করা হবে যাতে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকরা পাঠদান শুরু করতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে শুরু হয় মৌখিক পরীক্ষা। পর্যায়ক্রমে সব মৌখিক পরীক্ষাও শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন