ঢাকাThursday , 10 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরল প্রজাতির পাখি অবমুক্ত

Link Copied!

নাটোরের গুরুদাসপুরে বিরল প্রজাতির বালিহাস উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে পৌর সদরে হাজেরা ক্লিনিকের ছাদে ওই পাখি অবমুক্ত করেন ডা. মো. আমিরুল ইসলাম সাগর। এছাড়াও পাখি উদ্ধার সহযোগিতা করায় এক ভ্যানচালককে দুই হাজার টাকা পুরষ্কৃত করেছেন তিনি।

জানা গেছে, গুরুদাসপুর পৌর সদরে চাঁচকৈড় হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা.মো. আমিরুল ইসলাম সাগর ডাক্তারি পেশার সুবাদে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সম্পর্ক তার। আজ বিকালে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নে ভ্যান চালক শামীম আহমেদ ডাক্তার সাগরকে ফোন করে বলেন তার বাড়ির সামনের রাস্তা দিয়ে এক ব্যক্তি বিরল প্রজাতির একটি বড় পাখি ও দুটি বালিহাঁস বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। পরে ডাক্তার সাগর তাকে শিকারীর কাছ থেকে পাখিগুলো উদ্ধার এবং শিকারীকে আটক করতে বলেন। এছাড়াও পাখিগুলোকে উদ্ধার করে তার কাছে নিয়ে আসতে পারলে তাকে দুই হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে বলে ভ্যান চালককে জানান। পরে ভ্যান চালক পাখি শিকারীকে ধরার পর গতিবিধি লক্ষ্য করে ঘটনাস্থলে পাখিগুলো রেখে দৌড়ে পালিয়ে যায় শিকারী। পাখিগুলোকে উদ্ধার করে ডাক্তার সাগরের কাছে নিয়ে আসে ভ্যান চালক শামীম। ভ্যান চালক শামীমকে দুই হাজার টাকা পুরষ্কার দিয়ে পাখিগুলো বিল্ডিংয়ের ছাদে নিয়ে মুক্ত আকাশে অবমুক্ত করেন ডাক্তার আমিরুল ইসলাম সাগর।

ডা.মো. আমিরুল ইসলাম সাগর জানান, ছোট বেলা থেকেই আমি পাখি প্রেমি। আর বিশেষ করে এ সময়ে আমাদের গ্রামগুলোতে অতিথি পাখির আগমণ ঘটে। এ পাখিগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তাছাড়াও পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। নিজের দায়িত্ব বোধ ও পাখির প্রতি ভালবাসা থেকেই মাঝে মাঝে এমন কাজ করে থাকি আমি।

নিউজটি শেয়ার করুন