মিয়ানমারে গরু আনতে গিয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ফুলতলী সীমান্তের ৪৬-৪৭ সীমানা পিলারের মাঝখানে শূন্য রেখায় শক্তিশালী স্থল মাইন বিস্ফোরণে উড়ে গেছে বাংলাদেশি এক যুবকের পা।
আহত যুবক রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজির পাড়া আবুল কাসেমের ছেলে মো. বেলাল (৩২)। আজ বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত বেলাল এ সংবাদ লেখা পর্যন্ত কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জনতে চাইলে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আমি এ মাত্র শুনেছি, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করছি।


