মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে অসহায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগের নেতৃবৃন্দ।
আজ সোমবার বেলা ১১টায় শহরের কলেজ রোডে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে কয়েক শ অসহায় দুঃস্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবলীগের সদস্য রাসেল আহমেদ সুপন, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম চুন্নু সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা টিপু শেখ, জেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক শামসুল আলম লিটন, যুবলীগ নেতা শাহিন শিকদার, মো. কামাল, তুলিপ, সালাউদ্দিন প্রিন্স প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নিদের্শক্রমে পিরোজপুরে অসহায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় যুবলীগের যে কোন নিদের্শনা পালন করবে পিরোজপুর যুবলীগ।


