ঢাকাWednesday , 21 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৫টিসহ ১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

দেশের ৫০ জেলার ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মহাসড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১ কিলোমিটার।

 

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব মহাসড়ক উদ্বোধন করেন।

 

২০২১ কিলোমিটার মহাসড়কের মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক। এসব মহাসড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা।

 

১০০টি মহাসড়কের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটারের ৩২টি; ময়মনসিংহে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটারের ৬টি; চট্টগ্রামে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটারের ১৫টি; সিলেটে ১০৬ দশমিক ১৮ কিলোমিটারের ৪টি; খুলনায় ৩৫২ দশমিক ২৬ কিলোমিটারের ১৬ টি; রাজশাহীতে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটারের ৮টি; রংপুরে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটারের ১৫টি এবং বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটারের ৪টি মহাসড়ক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় এতে সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ৭ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন