ঢাকাSaturday , 24 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সন্তানদের নিয়ে সুন্দরবন ঘুরলেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল

Link Copied!

মোংলা দেশ-বিদেশি পর্যটনদের দর্শনীয় স্থান। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এসময় তিনি তার সফর সঙ্গীদের নিয়ে পায়ে হেটে বিভিন্ন বন্যপ্রাণী ও পর্যটন স্পট ঘুরে দেখেন।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি সেখানে যান। এ সময় সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সফর সঙ্গী ছাড়াও তার দুই সন্তানও ছিলেন।

তবে সুন্দরবনে ঢুকে পাখিদের কলকাকলী ও মনমুগ্ধকর পরিবেশ দেখে তিনি আনন্দিত ও মুখরিত হয়েছে বলে জানায় বন রক্ষীরা।

বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পট করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনও খবর আমাদের কাছে ছিল না। এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান।প্রধানমন্ত্রী কন্যা করমজলে একঘণ্টা অবস্থান করে দুপুর ১টায় চলে যান। তবে বন বিভাগ ও প্রশাসন প্রধানমন্ত্রীর কন্যা সুন্দরবন সফরের বিষয়টি কারো কাছে জানায়নি। আমরা হঠাৎ তাকে দেখে বিশ্মিত হয়েছি।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী কন্যা সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি ঘুরে গেলেন এতেই আমরা মহা খুশি। সফরকালে সুন্দরবনের সকল প্রকারের বনজ সম্পদ ও বনের প্রাণী সম্পর্কে বর্ণনা করে বুঝানো হয় তাকে।

সুন্দরবনে অবস্থানকালে সায়মা ওয়াজেদ পুতুল করমজলের বিভিন্ন স্পট এবং সেখানকার বন্যপ্রাণী ঘুরে দেখেন এবং তিনি মুগ্ধ হয়েছেন বলে জানান ওসি আজাদ কবির।

 

 

নিউজটি শেয়ার করুন