ঢাকাMonday , 26 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একাদশের ক্লাস

Link Copied!

২০২৩ সালের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া চলছে। এই শ্রেণির ক্লাস আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত সরকারি বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও টিটি কলেজের ২০২৩ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, আগামী ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ৫ সেপ্টেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। তৃতীয় ধাপ (শেষ ধাপ) পর্যন্ত মেধাক্রম প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো। ভর্তি কার্যক্রম ২০ জানুয়ারি শেষ হবে।

নিউজটি শেয়ার করুন