ঢাকাSaturday , 7 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ার সীমান্তে ৭০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

Link Copied!

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ৭০ হাজার ইয়াবাসহ জান্নাত উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে সীমান্তের ৩ কিলোমিটার পশ্চিমে উখিয়ার রাজাপালং ইউনিয়নের জোববুনিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জান্নাত উল্লাহ উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইউসুফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

পূর্বকোণকে তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশ ঢোকার সময় অভিযানে ওই রোহিঙ্গা যুবক আটক হন। এ ব্যাপারে মামলা করে আটক যুবককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন