ঢাকাSaturday , 7 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অনুমোদন ছাড়াই ডিপোর ভেতরে পেট্রলপাম্প

Link Copied!

অনুমোদন ছাড়াই ডিপোর ভেতরে স্থাপন করা হয়েছে পেট্রলপাম্প। এ জন্য জেলা প্রশাসন ও বিস্ফোরক পরিদপ্তরের কাছ থেকে নেওয়া হয়নি কোনো ধরনের ছাড়পত্র বা অনাপত্তি। আবার ডিপোর অগ্নি নিরাপত্তা ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি।

চট্টগ্রাম নগরের হালিশহরে অবস্থিত ইসহাক কনটেইনার ডিপোতে পাওয়া গেছে এই ধরনের অনিয়ম। আজ শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযান চালিয়ে এসব অভিযোগ পান।

অগ্নি নিরাপত্তার ব্যাপারে আরও বেশ কয়েকটি অনিয়ম পাওয়া গেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি বলেন, ডিপোটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া যায়নি। পাওয়া যায়নি ফায়ার সেফটি প্ল্যানও। অগ্নিকাণ্ডের বিষয়ে ডিপোর কর্মীদের যথাযথ প্রশিক্ষণও দেওয়া হয়নি। ছিল না ভূগর্ভস্থ জলাধার।

এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে প্রতীক দত্ত বলেন, পেট্রলপাম্পের অনুমোদন নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নগরের বাংলাবাজার এলাকায় আদিলা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এই কারখানায়ও অগ্নি নিরাপত্তা ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যায়। অল্প কিছু অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও তা ছিল মেয়াদোত্তীর্ণ।

এ ছাড়া ছয়তলা ভবনের পাঁচতলায় কারখানাটির অবস্থান। কিন্তু ছয়তলা আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, কারখানায় আবাসিক ভবন থাকার কথা না। আবার কারখানা থেকে সরাসরি ছাদে যাওয়ার সুযোগ নেই। কলাপসিবল গেট থাকলেও তা সব সময় তালা দেওয়া থাকে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ভয়াবহ বিপর্যয় হতে পারে। এসব অনিয়মের দায়ে কারখানাটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন