ঢাকাSaturday , 14 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়ির পাহাড়ে কাউন্সিলরের ছেলের মরদেহ, মাথায় দায়ের কোপ

Link Copied!

বান্দরবানের রোয়াংছড়ি এলাকা থেকে মংলুমাং মারমা (৫১) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় দেখা গেছে দায়ের কোপের চিহ্ন। ঢেকে রাখা হয়েছিল বাঁশ ও বিভিন্ন পাতায়।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাছা ইউনিয়নের সামাতং ঝিড়ি আগা দুর্গম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি থানা পুলিশ।

নিহত মংলুমাং মারমা (৫১) বান্দরবান পৌরভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর উসাচিং মারমার বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মংলুমাং মারমা বান্দরবান সদর এলাকার উজানী পাড়ার বাসীন্দা হলেও স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে লামা উপজেলায় বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে বাড়িতে আসলে গত ১১ জানুয়ারি বুধবার জায়গা বিক্রির জন্য কয়েকজন ত্রিপুরা লোকের সাথে জায়গা দেখাতে যান পাহাড়ে। এর পর হতে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে আজ কালাঘাটা গোধার পাড় এলাকার কয়েকজন পাহাড়ি নারী বাজারে বিক্রির জন্য পাতা সংগ্রহ করতে গেলে মাথায় দা দিয়ে কুপিয়ে আঘাত প্রাপ্ত বাঁশ ও বিভিন্ন পাতায় ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। ফিরে এসে স্থানীয় কাউন্সিলর অজিত কান্তি দাশকে জানালে স্থানীয় ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ বলেন, নিহতের স্বজনরা পরিহিত শার্ট দেখে মংলুমাং মারমার মরদেহ বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বান্দরবান রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন , মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন