ঢাকাThursday , 15 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক বাঘাইড় বিক্রি সাড়ে ৩২ হাজার টাকায়

নগর প্রতিদিন
September 15, 2022 7:11 pm
Link Copied!

:: আবুল হোসেন গোয়ালন্দ ::

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ২শ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের উজানে পদ্মার বাহির বেথুরী এলাকায় সোনা মিয়া হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পরে।

পরে জেলে মাছটি দৌলতদিয়া ৬নং ফেরি ঘাট এলাকায় মৎস্য আড়তে বিক্রি করতে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩শ টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫শ টাকায় মাছটি কিনে নেন।

জেলে সোনা মিয়া হালদার বলেন, বড় মাছের আশায় প্রতিদিনের মত সহযোগিদের নিয়ে ভোরে ৭ নম্বর ফেরি ঘাটের উজানে বাহির বেথুরী এলাকায় জাল ফেলি।

সকাল পৌনে ৮টার দিকে জাল তুলতেই দেখি বিশাল আকৃতির বাঘাইড় মাছটি আটকা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের আড়তে এনে নিলামের মাধ্যমে বিক্রি করি।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, একটু লাভের আশায় মাছটি ১ হাজার ৩শ টাকা কেজি দরে কিনেছি। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে সৌখিন মাছ ক্রেতাদের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করছি। আশা করছি দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) শাহ মো. শাহারিয়ার জামান সাবু বলেন, বাগাইড় মাছ মিঠা পানির সুস্বাদু প্রজাতির মাছ। এটা বিপন্ন প্রজাতির মাছ। আগামী প্রজন্মের জন্য বিপন্ন প্রজাতির মাছ ধরে রাখতে পদ্মা নদীতে একটি অভয় আশ্রম গড়ে তোলা প্রয়োজন।

 

 

নিউজটি শেয়ার করুন