ঢাকাThursday , 9 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেয়র কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Link Copied!

:: প্রতিনিধি, পিরোজপুর ::

পিরোজপুরে মেয়র কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টাউনক্লাব স্বাধীনতা মঞ্চ মাঠে পিরোজপুর সূর্য তরুন ক্লাবের আয়োজনে মেয়র কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন ডাক্তার নওরীন রহমান টুম্পা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সূর্য তরুন ক্লাবের সভাপতি ফয়সাল রহমান আনন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, যুবলীগ নেতা জাহেদুর রহমান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, প্রকৌশলী এমিলি সাদেকিন মজুমদার।

১৬ দলীয় মেয়ক কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট জেলার ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার পিরোজপুরে মেয়র কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন