ঢাকাSunday , 12 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই: মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী

Link Copied!

:: প্রতিনিধি, পিরোজপুর ::

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী দেশকে গোটা বিশ্বে পরিচিতি ঘটানোর লক্ষে ক্রীড়াকে প্রধান্য দিয়েছেন। সম্প্রতি তিনি ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য জেলা প্রশাসক সম্মেলনে নির্দেশ দিয়েছেন। ক্রীড়া শরীর মনন বিকাশে ক্রীড়াকে প্রধান্য দেওয়ার জন্য সকলকে আহবান জানান।

তিনি আজ রোববার সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন কালে এসব কথা বলেন।

বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদ উল আহসান, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন