খাগড়াছড়িতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়েছে ২০ জন মেধাবী পুরুষ ও ৪ জন নারী। জেলায় এমন স্বচ্ছ নজির স্থাপনের জন্য চারদিকে শুধু জেলা পুলিশ সুপারের বন্দনায় মুখরিত। মেধায় ও যোগ্যতায় পুলিশে নিয়োগ পাওয়ায় অভিভাবক মহলে আনন্দাশ্র ও আবেগে আপ্লুত। খাগড়াছড়ি পুলিশ লাইন্স ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় প্রধান অতিথি ছিলেন- পার্বত্য জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক।
বিফ্রিংয়ের সূচনায় পুলিশ লাইন্স ড্রিল শেডে উপস্থিত প্রাথমিকভাবে নির্বাচিত ২৪ জন এবং তাদের অভিভাবককে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান জেলা পুলিশ সুপার। অতঃপর পুলিশ সুপার নির্বাচিত প্রার্থী ও অভিভাবকদের অভিব্যক্তি শুনতে চাইলে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও অভিভাবকরা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছে না টাকা ছাড়াই পুলিশে চাকরি পেয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
এ সময় পুলিশ সুপার মো. নাইম্লু হক জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায়। বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্য হিসেবে আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠা মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ আপনাদের মাধ্যমে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন ‘এ মাসের ১১ তারিখ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ওই দিন আমি মাঠে সবাইকে নিশ্চয়তা দিয়েছিলাম-যোগ্যতা এবং মেধার ভিত্তিতে কোন ধরনের অবৈধ তদবির, দালালদের দৌরাত্ম্য এবং অনৈতিক লেনদেন ছাড়াই পুলিশে চাকরি দেওয়া হবে। আমি আমার কথা রেখেছি। আজ আপনারা তার প্রমাণ। আমরা আশা করব কর্মক্ষেত্রে আপনারা তার প্রতিদান দেশবাসীকে দিবেন।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ঢাকায় ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপিকে ভাবে ধন্যবাদ জানান। এ সময় রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত- চাকরি নয়, সেবা-মাত্র ১২০ টাকা সরকারি ফি-জমা দিয়ে পুলিশে চাকরি ‘ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং এ সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান পুলিশ সুপার মো. নাইমুল হক। প্রাথমিকভাবেত নির্বাচিত প্রার্থীদের আগামী ৩ মার্চ খাগগাছড়ি পুলিত লাইন্স’র মাঠে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।


