জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার হাজারীবাগে লেদার টেকনোলজি ইন্সটিটিউটের মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৬৫০টি পরিবারের মধ্যে একটি করে ফুত-পাকের বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি মুশুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক লিটার সয়াবিন তেল ও ২ প্যাকেট সেমাই।
এছাড়া দেশের বিভিন্ন জেলার উপজেলা পর্যায়েও খাদ্রসামগ্রী বিতরণ করে সংস্থাটি। চট্টগ্রামের রাউজানে ৩০০, বরিশালের বাকেরগঞ্জে ২০০, পিরোজপুরের ভান্ডরিয়ায় ৪০০ এবং বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাহিদ সুলতানা, প্রোগ্রাম ম্যানেজার মো. রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সরকারের স্থানীয় প্রশাসনিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন কর্তৃক গরীব ও বঞ্চিত মানুষের মধ্যে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রামটি সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।


