ঢাকাSunday , 23 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে পোল্ট্রি ফার্ম ব্যবসায়ির অফিস হামলা-ভাঙচুর

Link Copied!

:: কুমিল্লা (মুরাদনগর) প্রতিনিধি ::

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ইউনিয়নে পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আশিকুজ্জামান রনির অফিসে হামলা ও ভাঙচুর করেছে আশরাফ আলী এবং রুহুল এর কর্মীরা। রোববার (২ এপ্রিল) দৌলতপুত গ্রামের  ৪ নং ওয়ার্ডে রনির অফিসে এ ঘটনা ঘটে।

কর্মচারী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রোববার ১২:৪৫ পর আনুমানিক ৬-৭ জন সন্ত্রাসী নিয়ে আশরাফ আলী এবং রুহুল তাদের অফিসে এসে ব্যবসায়ী আশিকুজ্জামান রনির সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায় তারা হামলা ও ভাঙচুর শুরু করে।

অফিস কর্মচারী বলেন, তারা আশিকুজ্জামান রনি ভাইয়ের কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে রাজি না হওয়ায় হামলা শুরু করে। যাওয়ার সময় তারা উনার স্ত্রীকে অপহরণ ও তার ব্যবসা ধ্বংস করার হুমকি দিয়ে যায়।

বাঙ্গড়া থানার অফিসার ইনচার্জ শফীউল আলম বলেন, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর আমরা পেয়েছি। কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন