ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই যুবদল নেতা নিহত হয়েছেন।
নিহত নুরে আলম উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আবুল কালাম তাসরিফ-১ লঞ্চের ক্যান্টিনের ম্যানেজার ছিলেন। তারা দুজনই দক্ষিণ জয়নগর ইউনিয়নের যুবদল নেতা ছিলেন।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৫ মে তাসরিফ লঞ্চের স্টাফ মো. সিহাব ঢাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার বিকেলে দৌলতখানের নুরমিয়ার নিহত সিহাবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে সন্ধ্যার পর নিহতদের মরদেহ যার যার বাড়িতে নিয়ে গেলে আবুল কালামের রক্তাক্ত মরদেহ দেখে তার স্ত্রীও মৃত্যুবরণ করেন।
দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


