ঢাকাFriday , 2 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় যুবদলের ২ নেতার মৃত্যু, স্বামীর শোকে মারা গেলেন স্ত্রীও

Link Copied!

ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই যুবদল নেতা নিহত হয়েছেন।

 

নিহত নুরে আলম উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আবুল কালাম তাসরিফ-১ লঞ্চের ক্যান্টিনের ম্যানেজার ছিলেন। তারা দুজনই দক্ষিণ জয়নগর ইউনিয়নের যুবদল নেতা ছিলেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নুরমিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে আবুল কালামের মৃত্যুর খবর শুনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্ত্রীও মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৫ মে তাসরিফ লঞ্চের স্টাফ মো. সিহাব ঢাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার বিকেলে দৌলতখানের নুরমিয়ার নিহত সিহাবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ওই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য বিকেল ৫টার দিকে মো. আলম ও আবুল কালাম মোটরসাইকেলযোগে খায়ের হাট থেকে নুরমিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি নুরমিয়ার হাট সড়কের সনখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি  অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

পরে সন্ধ্যার পর নিহতদের মরদেহ যার যার বাড়িতে নিয়ে গেলে আবুল কালামের রক্তাক্ত মরদেহ দেখে তার স্ত্রীও মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাসরিফ-৪ লঞ্চের সুপারভাইজার মো. মনির। 

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন