ঢাকাSaturday , 17 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার মনোনিত প্রার্থীকেই নির্বাচিত করতে হবে: আউয়াল

নগর প্রতিদিন
September 17, 2022 7:51 pm
Link Copied!

:: প্রতিনিধি, পিরোজপুর ::
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্বরূপকাঠি শহীদ স্মৃতি কলেজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহীদল উল আহসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত শহীদ পরিবারের সন্তান সালমা রহমান হ্যাপিকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় এছাড়ও বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ ইসহাক আলী খান পান্না, স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মুহিদুল ইসলাম, স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র জিএম কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হামিদ, উপজেলা চেয়ারম্যান আবদুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন