ঝালকাঠি জেলার ৪নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাচাবালিয়া বি কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে গেছে ল্যাপটপ ও সাইন্স ল্যাবের অনুবিক্ষণ যন্ত্রসহ বিভিন্ন মালামাল। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, স্কুলের নাইটগার্ড আব্দুর রশিদ সিকদার শিক্ষক আন্দোলনে ঢাকায় ছিলেন। আর দপ্তরী আব্দুল মতিন মল্লিক রাত সাড়ে ১১টা পর্যন্ত স্কুলে পাহারায় থাকেন। পরে তিনি বাসায় চলে যান। আর এর পরই চোর স্কুলের প্রধান গেটসহ বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। এ সময় চোরের দল নিয়ে যায় ২টি ল্যাপটপ ও সায়েন্ট ল্যাবের বিভিন্ন মালামাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


